india win newzilandBreaking News Others Sports World 

অপ্রতিরোধ্য ভারত সিরিজ জয়ী

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ইন্দোরে জয় ও রানের বন্যা ভারতের। ৯০ রানে জয় পেল ভারত। পরাজিত নিউজিল্যান্ড। ফলাফল: ৩-০। বিশ্বকাপ শুরুর আট মাস আগে এই জয় অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে ভারতকে। ম্যাচের ফলাফল: ভারত ৩৮৫-৯ (৫০) নিউজিল্যান্ড ২৯৫(৪১.২) । ম্যাচ সেরা হয়েছেন শার্দুল ঠাকুর। রোহিত শর্মা ও শুভমন গিলের দুরন্ত শতরান। রোহিত ৮৫ বলে ১০১ রান করেছেন। শুভমন ৭৮ বলে ১১২ রান করলেন। একদিনের ম্যাচে ৩০ তম শতরান করলেন রোহিত। অপ্রতিরোধ্য ভারত সিরিজ জিতল। নিউজিল্যান্ডের কনওয়ের ১০০বলে ১৩৮ রান কোনও কাজে এল না।

Related posts

Leave a Comment