একনজরে ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: শনিবার আইএসএল ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু। আইপিএলের আদলে ভারতীয় ফুটবলে চালু হয় ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। জনপ্রিয় হয়ে উঠতে থাকে এই ফুটবল প্রতিযোগিতা। ২০১৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। একনজর দেখে নেওয়া যাক আইএসএল-র ফাইনালে কোন কোন দল খেলেছে ও চ্যাম্পিয়ন হয়েছে।
২০১৪ সালে অ্যাটলেটিকো দি কলকাতা ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
২০১৫ সালের আইএসএল ফাইনালে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। ৩-২ গোলে ম্যাচ জয়ী হয় চেন্নাইয়ান এফসি।
২০১৬ সালের আইএসএলে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয় অ্যাটলেটিকো দি কলকাতা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হয় । টাইব্রেকারে ম্যাচ জয়ী হয় কলকাতা। ফলাফল হয়েছিল ৪-৩।
২০১৭ সালের আইএসএলের ফাইনালে চেন্নাইয়ান এফসি-র সঙ্গে বেঙ্গালুরু এফসি-র লড়াইয়ে ৩-২ গোলে ম্যাচ হারতে হয়েছিল সুনীল ছেত্রীদের। চ্যাম্পিয়ন হয় চেন্নাইয়ান এফসি।
২০১৮ সালের আইএসএলে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। ১-০ গোলে ম্যাচ ও ট্রফি জয়ী হয় সুনীল ছেত্রীরা।
২০১৯ মরসুমের আইএসএল ফাইনালে মুখোমুখি হয় অ্যাটলেটিকো দি কলকাতা ও চেন্নাইয়ান এফসি। ফাইনালে জয়ী হয় এটিকে। ফাইনালে চেন্নাইয়ান এফসি-কে ৩-১ গোলে হারায় রয় কৃষ্ণারা।
২০২০ সালে এটিকের সঙ্গে মার্চ হয় মোহনবাগান। প্রথমবারই আইএসএলের মঞ্চে দুরন্ত ফুটবল খেলে ফাইনালে ওঠে এটিকেমোহনবাগান। তবে ট্রফি জয়ের স্বপ্ন অধরা থাকে সবুজ-মেরুণ ব্রিগেডের। ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে ২-১ গোলে পরাজিত হয় হাবাসের দল।
২০২১ সালের মরসুমের আইএসএল ফাইনালে মুখোমুখি হয় হায়দরাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স। ফাইনালে গোলশূন্য খেলা শেষ হয়। অতিরিক্ত সময়ে খেলার ফলাফল হয় ১-১। টাইব্রেকারে কেরালাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ এফসি।

