ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: কোচ হিসেবে কার্লোস কুয়াদ্রাতকে চূড়ান্ত করল ইস্টবেঙ্গল দল। আইএসএল ট্রফি দেওয়া কোচের সঙ্গে ২ বছরের চুক্তি করল লাল-হলুদ শিবির। স্টিফেন কনস্টান্টাইনকে বিদায় জানাল ইস্টবেঙ্গল। ২০১৬ সালে ভারতীয় ফুটবলে বেঙ্গালুরু এফসি-র হয়ে কোচিং কেরিয়ার শুরু করেছিলেন কুয়াদ্রাত। এরপর ২০১৮ সালে বেঙ্গালুরু এফসি-র প্রধান কোচ হয়েছিলেন। তাঁর কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন হন সুনীল ছেত্রীরা।

