নজরে আবহাওয়া
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। ভরা বৈশাখে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে। পাশাপাশি হালকা ও কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। স্বস্তির বৃষ্টি হয়েছে কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায়। বৃষ্টিপাতের জেরে নেমেছে তাপমাত্রার পারদও।
(ছবি: সংগৃহীত)

