আজকের রাশিফল
শুক্রবার ০৭ ভাদ্র ১৪৩০; ই: ২৫ আগষ্ট ২০২৩
♈/মেষ (Aries): জনসমক্ষে আবেগপ্রবন ও জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করা দরকার। দীর্ঘ-দিন ধরে পরে থাকা বকেয়া পুনরুদ্ধার করা সম্ভব হয়ে উঠবে। ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশের ছোট খাটো পরিবর্তন করতে হতে পারে। কোনও রোমান্টিক ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ২
♉/বৃষ (Taurus): কিছু প্রতিকূলতার সম্মুখীন করতে হতে পারে। মনোক্ষুন্ন না হয়ে আকাঙ্খিত ফল পেতে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। সঙ্কটের মুহুর্তে আত্মীয়রা পাশে থাকবে। সন্তানদের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশি করতে পারে। শুভ সংখ্যা: ১
♊/মিথুন (Gemini): নিজের উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া যেতে পারে। অর্থ-সংক্রান্ত বিষয়ে আজ স্ত্রীর সাথে মনোমালিন্যের আশঙ্কা রয়েছে। পরিবার ও বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটবে। কর্মক্ষেত্রে কিছু ভালো কাজের জন্য সন্মান লাভ। শুভ সংখ্যা: ৮
♋/কর্কট (Cancer): অতীতের ভুল সিদ্ধান্ত আজ হতাশা ও মানসিক যন্ত্রণার দিকে নিয়ে যেতে পারে। আজ ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা লাভের সম্ভাবনা। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। প্রণয়ীর প্রতি উদ্বেগহীন মনোভাব বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা: ৩
♌/সিংহ (Leo): কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইতিবাচক মনোভাব বজায় রাখা দরকার। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করা দরকার। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো দিন। শুভ সংখ্যা: ১
♍/কন্যা (Virgo): কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের দ্বারা আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা। ভালোবাসার ব্যক্তিদের কাছে যুক্তিসম্মত হতে চেষ্টা করা প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনও অসাধারণ ব্যক্তিদের সঙ্গে দেখা হতে পারে। শুভ সংখ্যা: ৮
♎/তুলা (Libra): আর্থিক দিক বিবেচনা করে খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা দরকার। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করতে দিনটি ভালো। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিরা পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারে। নিজের জিনিসপত্র সম্পর্কে যত্নবান হওয়া প্রয়োজন, কারণ চুরির আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ২
♏/বৃশ্চিক (Scorpio): নিজের ওজন সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ উদ্বিগ্ন থাকার আশঙ্কা রয়েছে। ভালোবাসার ব্যক্তিদের কাছ থেকে উপহার নেওয়া বা দেওয়ার পক্ষে ভালো দিন। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪
♐/ধনু (Sagittarius): সন্তানের কৃতিত্ত্ব প্রচুর আনন্দ এনে দেবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ঋণ করে থাকলে আজই তা ফিরিয়ে দেওয়া ভালো, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। পরিবারের প্রতি সঠিক সময় দেওয়া প্রয়োজন। পেশাগত দিকে হিসেবি পদক্ষেপ পুরস্কৃত করবে। শুভ সংখ্যা: ১
♑/মকর (Capricorn): রক্ষণশীল বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করার সম্ভাবনা রয়েছে। জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষদের মনে রেখাপাত করতে পারে। পরিবারের করোও স্বাস্থ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি। আজ কোনও আধ্যাত্মিক ব্যক্তির সাথে দেখা করার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১
♒/কুম্ভ (Aquarius): স্বাস্থ্যের দিক থেকে আজ অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছ্বল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। অপ্রত্যাশিত ব্যয় আর্থিক বোঝা বাড়িয়ে তুলতে পারে। নতুন চাকরির ক্ষেত্রে আজ ভালো দিন। প্রদর্শনী ও সেমিনারে নতুন জ্ঞান অর্জনের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৭
♓/মীন (Pisces): রাগের কারণে তুচ্ছ বিষয় বড় হয়ে দেখা দিতে পারে, যা পরিবারের সদস্যদের বিপর্যস্ত করে তুলবে। কোনও পুরোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রতি সঠিক সময় দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে। শুভ সংখ্যা: ৫
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

