স্মরণে মাইকেল অ্যাঞ্জেলো
১৪৭৫ সালের ৬ মার্চ। মাইকেল অ্যাঞ্জেলো জন্মগ্রহণ করেছিলেন। ইতালিতে তিনি জন্মেছিলেন। তাঁর সম্পূর্ণ নাম-মাইকেল অ্যাঞ্জেলো দি লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী বলা হয় তাঁকে। রেনেসাঁস-মানব বলা হয় এই শিল্পীকে। তিনি একাধারে ভাস্কর,চিত্রকর ও স্থপতি ছিলেন। কবি হিসেবেও পরিচিত ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। ত্রিশ বছর বয়সেই অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। শিল্পীর বিখ্যাত দুটি স্থাপত্য “পিয়েতা”ও “ডেভিড” । চিত্রকর্মের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন তুলে ধরেছেন। রোমের সিস্টিন চ্যাপেলে তাঁর অঙ্কিত চিত্রকলা প্রদর্শন করা রয়েছে। জন্মদিবসে স্মরণ মাইকেল অ্যাঞ্জেলোকে।

