HoroscopeOthers 

আজকের রাশিফল

♈/মেষ (Aries): অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। নেশাজাতীয় দ্রব্য বর্জন করার উপযুক্ত সময়। আজ বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় সতর্ক থাকতে হবে। অসংলগ্ন কথাবাত্রা এড়িয়ে চলা প্রয়োজন। কোনও অপরিচিত ব্যক্তি পারিবারিক কলহের কারণ হতে পারে। শুভ সংখ্যা: ১

♉/বৃষ (Taurus): শারীরিক আঘাত এড়াতে সতর্ক থাকতে হবে। কোনো আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজ যে কোনও শর্তে তা ফেরত দিতে হতে পারে। সন্ধ্যেয় বন্ধুদের সাথে বেরোনো উপকারে আসবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ১                          

♊/মিথুন (Gemini): কোনও ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ মেজাজ খারাপ করতে পারে। আজ অজানা উৎস থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। বাড়ির কাজে ব্যস্ত থাকতে হতে পারে। সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন। পরিবারের সদস্যদের কাছে আজ সময় কাটাতে বেশি পছন্দ হবে। শুভ সংখ্যা: ৮

♋/কর্কট (Cancer): আজ পরিবারের সদস্যদের সাথে বেরিয়ে তাঁদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। নিজের সন্তানদের সমস্যা মোকাবিলা করতে কিছু সময় ব্যয় করা প্রয়োজন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফল লাভ হবে। শুভ সংখ্যা: ২

♌/সিংহ (Leo): আজ আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পরবে। অস্বাভাবিক আচরণে চারপাশের মানুষেরা বিভ্রান্ত হয়ে উঠবে। কিছু বেকার যুবকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করা যেতে পারে। সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি লাভ। শুভ সংখ্যা: ১

♍/কন্যা (Virgo): দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। কিছু বাড়তি অর্থ উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তায় অগ্রাধিকার দেওয়া দরকার। কাজের ধীরগতি সামান্য চাপে রাখতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৮

♎/তুলা (Libra): শারীরিক মনোবল বজায় রাখতে খেলাধুলায় সময় ব্যয় করা যেতে পারে। কোনও দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলা প্রয়োজন। ব্যক্তিগত ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ উন্নতি পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে। আরও কঠোরভাবে চেষ্টা করলে নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ১ 

♏/বৃশ্চিক (Scorpio): কোনও সমস্যা থেকে বেরিয়ে আসতে  নিজের বিচক্ষণতা এবং কূটনীতির প্রয়োজন রয়েছে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে থাকলে আজ তার থেকে খুব সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। অতীতের করোও সাথে যোগাযোগ দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে। শুভ সংখ্যা: ৩

♐/ধনু (Sagittarius): আর্থিক বিষয়ে খুব বেশি সংবেদনশীল হয়ে ওঠা ঠিক হবে না যাতে তা সম্পর্কগুলিকে নষ্ট করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকলেও এতে মনের শান্তি নষ্ট হতে দেওয়া ঠিক হবে না। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে স্ফূর্তি বজায় থাকবে। শুভ সংখ্যা: ৯

♑/মকর (Capricorn): মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। আর্থিক অনটন সমস্যায় ফেলতে পারে। ছোট ভাই বা বোন পরামর্শ চাইতে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। লক্ষ্যে না পৌঁছনো অবধি  নিজের উদ্দেশ্যেগুলি প্রকাশ করা ঠিক হবে না। পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। শুভ সংখ্যা: ৯

♒/কুম্ভ (Aquarius): চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন খুশি করবে। আর্থিক লাভ প্রত্যাশামাফিক নাও হতে পারে। সন্তান এবং পরিবার প্রধান লক্ষ্য হয়ে উঠবে। কাছের বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হতে পারে। আজ, কর্মক্ষম ব্যক্তিদের কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শুভ সংখ্যা: ৭

♓/মীন (Pisces): স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পরিবারের সহযোগিতায় সহজেই নিজের লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়ে উঠবে। বিদেশী বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিরা প্রত্যাশামাফিক ফল পেতে পারে। শুভ সংখ্যা: ৫

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment