শ্রীশ্রী মাতা কালির আরাধনা: দিনক্ষণ
এ বছর কালীপুজো আগামী ইংরেজির ২০ অক্টোবর ২০২৫ (বাংলা ২রা কার্তিক ১৪৩২)সোমবার।
দু-দিন ধরে থাকছে কার্তিকী অমাবস্যা। আগামী ২০ অক্টোবর রাত ১২টা ১১ মিনিটে শুরু অমাবস্যা। আগামী ২১অক্টোবর মঙ্গলবার রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে।
শাস্ত্রীয় পণ্ডিত-পুরোহিত বিশেষজ্ঞরা বলছেন, উদয়া তিথি অনুযায়ী কৃষ্ণা চতুর্দশী হলেও কালীপুজো রাতে হয় বলেই ২০অক্টোবর রাতেই হবে মা কালীর আরাধনা।
মা কালীর প্রণাম মন্ত্র হলো- “ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোঽস্তুতে।”
মন্ত্রে মায়ের নানা রূপের বর্ণনা পাওয়া যায়। মন্ত্রের ব্যাখ্যা হল- আশীর্বাদ ও আশ্রয় প্রার্থনা করা। জয়ন্তী মানে জয়, মঙ্গলা মানে মঙ্গলময়ী কালীর রূপ। ভদ্রকালী মানে শুভকরী। কপালিনী মানে যিনি কপাল ধারণ করেন। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী হল-দেবীর বিভিন্ন বিশেষণ সমূহ। এখানে দুর্গা মানে যিনি দুর্গম। শিবা মানে মঙ্গলময়ী। ক্ষমা মানে যিনি ক্ষমা করে থাকেন। ধাত্রী- যিনি ধারণ করেন। স্বাহা স্বধা নমোঽস্তুতে: কালীমাতার প্রতি প্রণাম নিবেদনের একটি অংশ। হে দেবী, আপনার প্রতি নতমস্তকে প্রণাম করি।

