WhatsApp Image 2026-07-02 at 3.14.16 PMOthers 

বিধাননগর নর্থ সোসাইটির রক্তদানের মানবিক কর্মসূচি

১লা জুলাই ২০২৬ বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায় -এর জন্ম-মৃত্যু দিবস-কে স্মরণে রেখে রক্ত সঙ্কট মোকাবিলায় মুমূর্ষ রোগীদের সহায়তার জন্য “বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার” স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এক মানবিক কর্মসূচি গ্রহণ করলো। বিধাননগরের এসডি হাসপাতাল ব্ল্যাড ব্যাঙ্ক ও রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় বি বি-২৭১,সল্টলেক সিটি কলকাতা-৭০০০৬৪স্থিত ঠিকানায় বি বি কমিউনিটি হলে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ছিল নজরকাড়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ-চিকিৎসক ডাঃ পি. কে. হাজরা, ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টাডি সার্কেল-এর জাতীয় সভাপতি (National President) সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ওইদিন বেলা ১১টা থেকে রক্তদান পর্ব শুরু হয়। “জাতীয় চিকিৎসক দিবস”-এ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই মানবিক কর্মসূচিতে ১০০ জনেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে স্বেছায় রক্তদান করেছেন। “বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার” এ বছর রক্তদানের ১৯ তম বর্ষে পদার্পন করল। বহু গুণীজনের সমাগমে সংস্থার কর্ণধার ও সমাজসেবী মধুসূদন চক্রবর্তী আমন্ত্রিত অতিথি ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি জানান, রক্ত সংকট মোকাবিলায় মুমূর্ষ রোগীদের সহায়তায় তিনি রক্তদান কর্মসূচি গ্রহণ করেছিলেন, করছেন ও ভবিষ্যতেও করবেন। পাশাপাশি বহু বছর ধরে তিনি গণবিবাহ, অনাথদের পুস্তক দান, খাদ্য-বস্ত্র দান সহ বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে সংস্থার পক্ষ থেকে জানা যায়।

Related posts

Leave a Comment