Guru PurnimaOthers 

গুরু পূর্ণিমা পুণ্যতিথি

‘গু’ মানে অন্ধকার, ‘রু’ মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। গুরু মানে কোনও অলৌকিক ক্ষমতার অধিকারী হতে হবে এমন নয়। আজকের দিনে সকল গুরুকে সশ্রদ্ধ প্রণাম।

গুরু পূর্ণিমার পুণ্যতিথি। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গুরুপূর্ণিমা ভারতীয় সংস্কৃতির এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব হিসেবে পরিচিত। এই দিনটি গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করা হয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এটি পালিত হয়। প্রচলিত রয়েছে,এই দিনেই মহর্ষি বেদব্যাসের আবির্ভাব ঘটে । বেদসমূহ সংকলন এবং মহাভারত রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। তাঁকেই “আদি গুরু’ হিসেবে সম্মান জ্ঞাপন করা হয়। গুরু কেবল শিক্ষাদান করেন না। মানুষের জীবনে জ্ঞান, আদর্শ ও সঠিক পথের দিশা দিয়ে থাকেন। বাবা-মা, শিক্ষক, আধ্যাত্মিক গুরু জীবনের পথপ্রদর্শক হয়ে থাকেন। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে যিনি সচেষ্ট হন, তিনিই গুরু। গুরুপূর্ণিমা হল-গুরুর প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং তাঁর আদর্শের পথ অনুসরণ করা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন— দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়। মামেব যে প্ৰপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে॥

Related posts

Leave a Comment