বাইরের সুখ নয় চাই অন্তরের শক্তি
মনুষ্য জীবনে দুঃখ, কষ্ট, আনন্দ থাকবে। চলার পথে কঠিন সময়ও আসবে। সেই সময় মনে হতেই পারে সবকিছুই আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। কঠিন-কঠোর সময়টাতে সহজে ভেঙে পড়লে চলবে না। স্বামী বিবেকানন্দ তাঁর একটি বাণীতে আমাদের বাইরের সুখের কথা বলেননি, অন্তরের শক্তির কথা মনে করিয়ে দিতে চেয়েছেন। যার মন পবিত্র, যার হৃদয়ে সত্য, ভালোবাসা ও মঙ্গলভাব রয়েছে, তার সুখ কোনও নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে থাকে না। মানুষ ভাবে, জীবনে আমাদের সবকিছু নিয়ম মেনে ঠিকঠাক থাকলেই আমরা সুখী হয়ে উঠবো। বাস্তবে তা কিন্তু কখনওই হয় না। জীবন সবসময় আমাদের ইচ্ছা-খুশি মতো চলে না। বাস্তবে এসে দেখা যায়, আপনার পরিচিত বৃত্তের মধ্যে মানুষ বদলে যায়। জীবনের ক্ষেত্রে পরিস্থিতিও বদলে যেতে পারে। আপনার জীবনে প্রিয় জিনিসও হারিয়ে যেতে পারে। সেই সময় আপনি বুঝতে পারবেন-জীবনে শান্তি কতটা বাইরের জগতের উপর নির্ভরশীল সেটা। তাই মনের চঞ্চলতা নয়, স্থির হয়ে জীবনের পথ চলুন প্রতিকূলতা আসবেই,সামলেই চলতে হবে।
