শ্রমমন্ত্রকের লাইভ সেশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন চলছে দেশব্যাপী। এই পরিস্থিতিতে কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তা বেড়েছে চাকরিপ্রার্থীদের। একই অবস্থা পড়ুয়াদের ক্ষেত্রেও। তাঁদের দুশ্চিন্তা দূর করতে উদ্যোগী হল শ্রমমন্ত্রক। সূত্রের খবর, এবার বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত মানুষদের সঙ্গে লাইভ সেশনের মাধ্যমে যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন চাকরিপ্রার্থী ও চূড়ান্ত বর্ষের পড়ুয়ারা। ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের (এনসিএস) মাধ্যমে এমনই একটি লাইভ সেশনের আয়োজন হচ্ছে।

