বাকি পরীক্ষার দিন ঘোষণা করল ICSE ও ISC বোর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউনের জেরে ২০২০ সালের ICSE ও ISC বোর্ডের পরীক্ষা শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি৷পরীক্ষা পরে হবে বলে জানানো হয়েছিল। এবার অবশিষ্ট পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল ICSE ও ISC বোর্ড। জানা গিয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে ফের শুরু হবে পরীক্ষা৷উল্লেখ্য, ICSE-র ৬টি পেপার এবং ISC-র ৮টি পেপার বাকি থাকতে পরীক্ষাগুলি আটকে যায় লকডাউনের জেরে৷ এবার সেই সব অবশিষ্ট পরীক্ষাগুলিই নেওয়া হবে৷এর মধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে নিতে হবে পড়ুয়াদের। সূত্রের খবর,ICSE পরীক্ষা শুরু হচ্ছে ২ জুলাই থেকে।তা শেষ হবে ১২ জুলাই৷আবার ISC-র পরীক্ষা শুরু হবে ১ জুলাই থেকে।শেষ হবে ১৪ জুলাই৷পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে পরীক্ষায় বসতে হবে৷মুখে মাস্ক থাকা জরুরি।পরীক্ষার্থীদের স্যানিটাইজারও রাখতে হবে৷কাউন্সিলের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷অন্যদিকে বিশেষ সতর্কতা মেনে পরীক্ষার কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক৷আবার কোনও পরীক্ষাই কনটেইনমেন্ট জোনে নেওয়া যাবে না। এমনই বার্তা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।অপরদিকে জানা যায়,পরীক্ষা শেষ হওয়ার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

