vegetables-marketBreaking News Others 

জোড়া ধাক্কায় বাজারে জোগান কম , নাকাল সাধারণ মানুষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান দাপটে রাজ্যের একাধিক জেলায় সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে সবজির দাম। বাজারে গিয়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। বিঘার পর বিঘা জমি নষ্ট হয়েছে ফসল। মাঠের ফসল এখন মাঠে পচে যাচ্ছে। লকডাউন পর্বে বাজারে সবজির জোগান এমনিতেই কম। তার ওপর ভয়াবহ আম্ফান ঝাপ্টা। জোড়া ধাক্কায় বাজারে জোগান কমেছে। বাড়তে শুরু করেছে সবজির দামও। সবজির দাম বেড়ে যাওয়ায় কপালে ভাঁজ সাধারণ মানুষের। কলকাতার বাজারে গত সপ্তাহে পটলের দাম ছিল কেজি প্রতি ২৫-৩০ টাকা। সেই দাম বেড়ে হয়েছে কেজি প্রতি ৫০-৬০ টাকার মতো।

বেগুনের দাম কেজি প্রতি ২৫-৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা। ঢেঁড়স, পেঁপে, টমেটোরও দাম কেজি প্রতি ৫০ টাকার কাছাকাছি । ঝিঙের দাম ৫০ – ৬০ টাকা কেজি হয়েছে। আবার লঙ্কার দাম ছিল কেজি প্রতি ৫০ টাকা। এখন তা বেড়ে হয়েছে প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা। সাধারণ মানুষের এখন দুর্দশা বেড়েছে। তার ওপর বাজারে আগুন পরিস্থিতি। শুধু সবজি নয়, মাছ-মাংস কিনতেও জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। কতদিনে সবজির জোগান স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪পরগনা,হাওড়া ,হুগলী সহ কয়েকটি জেলায় কয়েক হাজার হেক্টর জমিতে সবজি ক্ষতি হয়ে গিয়েছে । সব মিলিয়ে বাজারে দাম বেড়েছে। ক্রেতাদের নাভিশ্বাস।

Related posts

Leave a Comment