বিস্ফোরক ভর্তি আনারস খাইয়ে হাতি খুন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কেরলের পালাক্কারে বিস্ফোরক ভর্তি আনারস খাইয়ে হাতিকে খুন করলো কিছু দুষ্কৃতী। স্থানীয় সূত্রের খবর, গর্ভবতী হাতিটি জলে নেমে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিল।বনদপ্তরের ডাক্তাররা তার পেটের বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করলেও অসফল হয়। এই অমানবিক কাজের জন্য সারা দেশ নিন্দায় সরব হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর দোষীদের ধরে অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন।অন্যদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দোষীদের খুঁজে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এই নির্মম ঘটনাটি ঘটেছিল গত ২৭ মে, সম্প্রতি তা প্রকাশ্যে আসে।

