কানাডায় হত্যালীলা বন্দুকবাজের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কানাডায় নৃশংস হত্যালীলা।এক বন্দুকবাজ এই ঘটনা ঘটিয়েছে।সূত্রের খবর, নোভাস্কশিয়া প্রদেশের একটি গ্রামীণ শহর থেকে ওই বন্দুকবাজ তান্ডব চালায়। ওই তান্ডব শেষ হয় পরদিন। ওই বন্দুক বাজের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৬ জন মানুষ। মৃত এক মহিলা পুলিশ অফিসারও। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘটনার নিন্দা করেছেন।সূত্রের খবর, ওই বন্দুকবাজের নাম গ্র্যাবিয়েল ওর্টম্যান।বয়স ৫০বছর। একটি পুলিশের মতো ক্রুজারের গাড়ি করে সে হামলা চালায় বলে অভিযোগ।

