আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস। ১৮৬১ সালের ২ আগস্ট তাঁর জন্ম। অবিভক্ত বাংলায় খুলনা জেলার রাড়ুলি গ্রামে তিনি জন্মেছিলেন। রসায়নবিদ ও অধ্যাপক হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল। বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যাল-এর প্রতিষ্ঠাতা তিনি। বাংলার বিভিন্ন শিল্পের উন্নতির নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই প্রখ্যাত মানুষটির জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

