ঘাড়-পিঠের ব্যথায় উপকারী আদভাসন
ঘাড়-পিঠের ব্যথা হচ্ছে তাই সমস্যা বাড়ছে। অনেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তবু কাজের কাজ হচ্ছে না। একটা ব্যায়াম করলেই এই রোগের নিরাময় সম্ভব। এটি জটিল কোনও ব্যায়াম নয় বা কঠিন পদ্ধতিও নয়। উপুড় হয়ে শুয়ে একটি আসন করলেই এই রোগের মুক্তি ঘটতে পারে। আসনটির নাম হল-আদভাসন। যোগাসন প্রশিক্ষক বা বিশেষজ্ঞরা বিপরীতমুখী শবাসনও বলে থাকেন।
এই আসনটি করলে শরীরের শক্তি বৃদ্ধি পায়। শুয়ে শুয়েই করা যায় ব্যায়াম। কমবে ঘাড় ও পিঠের ব্যথা। লিভারও ভাল থাকবে। হজমের গোলমাল থাকলে সেরে যাবে। কীভাবে করবেন এই ব্যায়াম? যোগাসন প্রশিক্ষকরা বলছেন, ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। দুই পা ও পিঠ টানটান থাকবে। পেট মাটিতে ঠেকে থাকবে এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এরপর দুই হাত মাথার উপরে ছড়িয়ে দিতে হবে। কনুই ভাঙা যাবে না। হাতও টানটান থাকবে। পাশাপাশি কপাল মাটিতে ঠেকিয়ে রাখতে হবে। পুরো শরীর শিথিল করে আরামদায়কভাবে আসনটি করা চাই। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে হবে।
উপকারিতা হল-আদভাসন নিয়মিত করলে দিনভরের ক্লান্তি ও ঝিমুনি দূর হবে। সারা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি সহ ব্যথা-বেদনা সেরে যাবে। শরীরের ভারসাম্য রক্ষা ও পেশির জোর বাড়বে। ঘাড়, কাঁধ ও পিঠের ব্যথায় যাঁরা কষ্ট পাচ্ছেন তাঁদের উপকার হবে। হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকলে আসনটি করার আগে প্রশিক্ষকের পরামর্শ নেওয়া জরুরি।
(সংগৃহিত)

