Adhar and Pan Card-1Others 

আধার নম্বরের সঙ্গে প্যান সংযুক্তির সময়সীমা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আধার-প্যান যোগ। সূত্রের খবর, করোনা আবহে আয়করদাতাদের সুরাহা দেওয়ার জন্য আধার নম্বরের সঙ্গে প্যান সংযুক্তির সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে অর্থ মন্ত্রক। উল্লেখ করা যায়, আগের সময়সীমা ছিল ৩০ জুন। সূত্রের আরও খবর, বকেয়া কর জমা, কর ছাড়ের দাবি ও আয়কর নোটিসের জবাব দেওয়া-সহ আরও কিছু ক্ষেত্রের শেষ তারিখও পেছানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, আয়কর আপিল ট্রাইবুনালের ‘ITAT e-dwar’ ই-ফাইলিং পোর্টালটিও চালু করেছে কেন্দ্রীয় সরকার।

Related posts

Leave a Comment