Aishwary Pratap Tomar-1Others Sports 

জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতীয়দের। এবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস জুনিয়র ইভেন্টে বিশ্বরেকর্ড ভেঙে প্রতিযোগিতায় ভারতের অষ্টম সোনা বিজয়ী হলেন ঐশ্বর্যপ্রতাপ সিংহ তোমর। উল্লেখ্য, বাছাই পর্বে ১১৮৫ পয়েন্ট সংগ্রহ করে জুনিয়র বিশ্বরেকর্ড স্পর্শ করেন এই ভারতীয় শ্যুটার। ফাইনালে ৪৬৩.৪ পয়েন্ট সংগ্রহ করে জুনিয়র বিশ্বরেকর্ড ভেঙে ফেলার পাশাপাশি সোনাও জয়ী হয়েছেন ঐশ্বর্যপ্রতাপ।

অন্যদিকে ৭ পয়েন্ট পিছনে থেকে ৪৫৬.৫ পয়েন্ট সংগ্রহ করে রুপো পেলেন ফ্রান্সের লুকাস ক্রিজ। আবার এই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন মার্কিন শ্যুটার গ্যাভিন বার্নিক। তিনি পেয়েছেন ৪৪৬.৬ পয়েন্ট। উল্লেখ করা যায়, এই প্রতিযোগিতায় ৮টি সোনা-সহ মোট ১৭টি পদক নিয়ে তালিকার শীর্ষে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। ৪টি সোনা-সহ পেল ১২টি পদক।

Related posts

Leave a Comment