ajit sing diedOthers Politics 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং(৮২)। রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই নেতা। গত ২০ এপ্রিল করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তিনি গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হতে থাকে।

উল্লেখ করা যায়,অজিতের পিতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ বলয়ের জনপ্রিয় নেতা ছিলেন। খড়গপুর আইআইটি-র প্রাক্তনী অজিত সিং কর্মজীবন শুরু করেছিলেন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পর। বহুজাতিক সংস্থায় চাকরি করতেন । আশির দশকে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। প্রথমে চরণ সিংয়ের লোকদল এবং পরে জনতা দলে ছিলেন।

সূত্রের খবর,১৯৮৯ সালে প্রধানমন্ত্রী ভি পি সিংয়ের নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট সরকারে প্রথম মন্ত্রিত্ব পান অজিত সিং । নব্বইয়ের দশকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পি ভি নরসিংহ রাও সরকারের মন্ত্রীও হয়েছিলেন। পরবর্তীতে নিজের দল আরএলডি তৈরি করে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ইউপিএ জোটের মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, বাগপত লোকসভা কেন্দ্র থেকে নিজে ৬ বার জয়ী হয়েছেন। মথুরা থেকে ২০০৯ সালে জয়ী হন অজিত পুত্র জয়ন্ত। এই জয়ে তাঁর ভূমিকা ছিল। এরপর ২০১৩ সালে পশ্চিম-উত্তরপ্রদেশে ভোটের সুফল পায় বিজেপি। অজিত এবং তাঁর পুত্র জয়ন্ত পরাজিত হন। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করা হয়েছে রাজনৈতিক মহলে।

Related posts

Leave a Comment