ভারোত্তোলনে সোনা অজয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হলেন ভারতের অজয় সিংহ। এই সাফল্যের সুবাদে ২৪ বছর বয়সী ভারতীয় অ্যাথলিট সরাসরি আগামী বছর ২০২২ সালে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে গেলেন। উল্লেখ করা যায়, অজয় সিংহ প্রায় ৩২২ কেজি (১৪৭ ও ১৭৫ কেজি) ওজন তুলে সেরা হয়েছেন। এক্ষেত্রে ১৪৭ কেজি স্ন্যাচে ওজন তুলে তিনি জাতীয় রেকর্ডও গড়েছেন। পাশাপাশি অজয় তৃতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে ২০২২ সালে কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করলেন। ইতিপূর্বে জেরেমি লালরিননুঙ্গা ও অচিন্ত্য শিউলি ২০২২ সালে কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন।

