বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক জয়ী আকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন আকাশ কুমার। ৫৪ কেজি বিভাগে তিনি রিও অলিম্পিক্সের রুপো জয়ী ভেনেজুয়েলার ইয়োয়েল ফিনোলকে পরাজিত করলেন। ফলাফল ৫-০। উল্লেখ্য, ২১ বছর বয়সী জাতীয় চ্যাম্পিয়ন আকাশ প্রতিপক্ষ ইয়োয়েলকে প্রতি আক্রমণে পিছিয়ে দিয়েছিলেন। আকাশের শেষ আটের প্রতিপক্ষ ইয়োয়েল ব্রোঞ্জ জয়ী হন রিও অলিম্পিক্সে। দ্বিতীয় স্থানে থাকা বক্সার ডোপ পরীক্ষায় ধরা পড়ার পর তাঁর পদক ব্রোঞ্জ থেকে রুপো হয়ে যায়। সেমিফাইনালে আকাশের প্রতিদ্বন্দ্বী কাজাখস্তানের মাখমুদ সাবিরখান।

