অস্ট্রেলিয়া ক্রিকেটে দুই তারকার প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেট। অস্ট্রেলীয় ক্রিকেটের দুই প্রাক্তন তারকার প্রয়াণ। ৭৬ বছর বয়সী ম্যালেট ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করেছেন। শেষ পর্যন্ত হার মানলেন অ্যাশলে।
১৯৬০ সালের ঐতিহাসিক টাই টেস্টের নায়ক অলরাউন্ডার অ্যালান ডেভিডসনও প্রয়াত হলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্টে ১৮৬ উইকেট পেয়েছেন ডেভিডসন। বোলিং গড় ২০.৫৩। ১৫০ টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে তাঁর চেয়ে কম গড় রয়েছে শুধু সিডনি বার্নসের (১৬.৪৩)। ব্যাট হাতেও ৫টি টেস্ট অর্ধশতরানও রয়েছে।
উল্লেখ করা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাই টেস্টে ভাঙা আঙুল নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ১০০ রান ও ১১ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন ডেভিডসন। একই টেস্টে ১০০ রান ও ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে ইমরান খান, ইয়ান বোথাম ও শাকিব-আল-হাসানের। দ্বিতীয় ইনিংসে ডেভিডসনের অনবদ্য ৮০ রানের ইনিংস টাই টেস্টে অস্ট্রেলিয়াকে জয়ের কাছাকাছি এনে দেয়। দুই ক্রিকেট তারকার মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোক।

