আর্থিক ক্ষতি সামলাতে উয়েফা প্রেসিডেন্টের মন্তব্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সংক্রমণে বন্ধ বিশ্ব ফুটবল। এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন জানিয়েছেন, আর্থিক ক্ষতি সামলে উঠতে গেলে ফাঁকা স্টেডিয়ামেই আবার শুরু করে দিতে হবে ইউরোপের বিভিন্ন লিগ। এ বিষয়ে তিনি আরও জানান, এভাবেই মরসুম শেষ করার সঙ্গে আর্থিক ক্ষতির ধাক্কা সামলে ওঠা সম্ভব। তবে কবে ফুটবল শুরু হবে, এটা বলা কঠিন।

