Alert PoliceOthers 

থুতু ফেলার প্রবণতা নিয়ে বাড়ছে উদ্বেগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : থুতু ফেলার প্রবণতা কমছে না, তাই বেড়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, এই অদৃশ্য শত্রু আক্রমণ হানাচ্ছে অজান্তে মানুষের শরীরে। কখনও বাজার বা রাস্তাঘাট থেকেই বাড়িতে ঢুকে পড়ছে করোনা পরিস্থিতি। থুতু বা পিক থেকেও সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, শহরে করোনা পজিটিভ ধরা পড়েছে, এমন অনেক মানুষের পরিবার-পরিজনদের থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তি লকডাউনের পর থেকে শুধুমাত্র দোকান বা বাজারে গিয়েছেন। সেক্ষেত্রেও তাঁদের শরীরে থাবা বসাচ্ছে করোনা পরিস্থিতি। থুতু ফেলা নিয়ে যথেষ্ট কড়া পুলিশ-প্রশাসন। পুলিশ সূত্রের খবর, রাস্তায় থুতু বা পিক ফেলার অভিযোগে এপ্রিল মাসেই কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে প্রায় ৩০০ জনের মতো। অভিযোগ, এরপরও থুতু ফেলার প্রবণতা কমেনি শহরবাসীদের একাংশের। থুতু ফেলা নিয়ে পুলিশ আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে। জানা যায়, বিশেষ আইনে রাস্তায় থুতু বা পিক ফেললে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, করোনা শরীরে অজান্তেই প্রবেশ করে থাকে। বাজার থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

Related posts

Leave a Comment