Alipur Weather OfficeOthers 

আবহাওয়ার উন্নতি ঘটবে জানাল হাওয়া অফিস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিম্নচাপ সরে গেল পশ্চিমে। কেটে যাবে প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমদিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে ওড়িশায়। তবে এই নিম্নচাপের জেরে রাজ্যে দুর্যোগের আশঙ্কা থাকায় তা দূর হয়েছে বলে মনে করছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটবে। পাশাপাশি বৃষ্টির মাত্রা কমবে বলে আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে।

এমনকী ওই নিম্নচাপটি স্থলভূমিতে প্রবেশ করে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ছত্তিশগড়-সহ মধ্য ভারতে এর জেরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া প্রভৃতি জেলায় বেশি বৃষ্টি হয়েছে। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়। আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর, গত ২৪ ঘন্টায় দিঘায় ৬৪.৭ মিমি, তমলুকে ১২০ মিমি, কলাইকুণ্ডায় ৫৬.৪ মিমি ও মেদিনীপুরে ৭৩.৪ মিমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় অনেক কম বৃষ্টিপাত হয়েছে।

Related posts

Leave a Comment