ভারতের প্রথম সবাক চলচ্চিত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৯৩১ সালের ১৪ মার্চের ঘটনা। আজকের দিনে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’ মুক্তি পেয়েছিল। তৎকালীন বম্বে (বর্তমানে মুম্বাই) শহরের ‘ম্যাজেস্টিক’ সিনেমায় চলচ্চিত্র দেখানোর বন্দোবস্ত করা হয়। এই চলচ্চিত্রের পরিচালক আরদেশির ইরানি। আজ সেই দিনটির স্মরণ।

