মুম্বই দলের নতুন কোচ অমল মজুমদার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুম্বই দলের নতুন কোচ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন ক্রিকেটার অমল মজুমদার। মুম্বই ক্রিকেট ইমপ্রুভমেন্ট কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সূত্রের খবর, এই পদের জন্য আবেদন করেছিলেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলবিন্দর সিংহ সাঁধু, ওয়াসিম জাফর ও সাইরাজ বাহুতুলের মতো প্রাক্তনরাও। উল্লেখ করা যায়, ৪৬ বছর বয়সী অমল মজুমদার ঘরোয়া ক্রিকেটে ১৭১ ম্যাচ খেলে ১১,১৬৭ রান করেছেন।

