অমরনাথ যাত্রা-২০২০ করোনার কারণে বাতিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাস সংক্রমণের ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে চলতি বছরে অনুষ্ঠিত অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে। ধারণা করা হয়েছিল, এই বছর যাত্রাটি ২১ জুলাই থেকে শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত চলবে। তবে এখন অমরনাথজি শ্রাইন বোর্ডের (এসএএসবি) কর্মকর্তারা এই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারও ক্রমবর্ধমান করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এই যাত্রাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য প্রতি বছর দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভক্তরা পবিত্র অমরনাথ যাত্রায় আসেন। রাজভবনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ধর্মীয় অনুভূতি কথা বিবেচনায় রেখে শ্রাইন বোর্ড সকাল ও সন্ধ্যায় আরতি ভার্চুয়াল দর্শনের সম্প্রচার চালিয়ে যাবে। নিয়ম মেনে পূর্বের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানও করা হবে। সরকারের পক্ষ থেকে লাঠি মোবারকও করা হবে বলে জানা যায়।

