ambubachi and upacharOthers 

জেনে নিন অম্বুবাচী তিথি ও তার উপাচার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৭ আষাঢ়, মঙ্গলবার দিন অম্বুবাচী। শাস্ত্র মতে বলা হয়েছে, আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে ধরিত্রী মা ঋতুমতী হয়ে ওঠেন। ওই সময়টিতে অম্বুবাচী পালিত হয়ে থাকে । এক্ষেত্রে প্রচলিত প্রবাদ রয়েছে- “কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।” সেই রীতি মেনেই সাধারণত অম্বুবাচী শুরু হয়।

অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করে থাকে তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী পালিত হয়। উল্লেখ করা যায়,অসমের কামাক্ষ্যা মন্দিরে অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে ৩ দিন বা আষাঢ়ের ৭ তারিখ থেকে পালিত হয় এই পার্বণ। শাস্ত্র মতে, আষাঢ় মাসে রবি, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রের প্রথমার্ধে ধরিত্রী মা ঋতুমতী হয়ে ওঠেন।

এক্ষেত্রে শাস্ত্রমতে বলা হয়েছে, অম্বুবাচীর ৩ দিন মাঙ্গলিক ও শুভ কর্ম থেকে বিরত থাকা উচিত। বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ ও গৃহ আরম্ভ প্রভৃতি শুভ কর্ম করা ঠিক নয়। এমনকী কৃষিকার্য সংক্রান্ত কোনও কাজ এই সময় করা ঠিক না। তবে চতুর্থ দিন থেকে কোনও বাধা থাকে না।

দেবী কামাক্ষ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়ে থাকে। প্রসঙ্গত, কামাক্ষ্যা মন্দির ৫১ সতীপীঠের অন্যতম পীঠ বলে পরিচিত । প্রচলিত রয়েছে সতীর অঙ্গচ্ছেদের সময় এই স্থানে দেবীর বিশেষ অঙ্গ পড়ে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে, অম্বুবাচী শুরু বাংলা ৭ আষাঢ়, মঙ্গলবার। ইংরেজি তারিখ ২২ জুন । সময় সকাল ৫টা ৩৯ মিনিট। অম্বুবাচী শেষ হবে ১০ আষাঢ়, শুক্রবার। ইংরেজি তারিখ ২৫ জুন, শুক্রবার। এক্ষেত্রে সময় সন্ধ্যা ৫টা ৩৪ মিনিট।

Related posts

Leave a Comment