আমেরিকায় এপ্রিলে বেকারত্বের হার স্পর্শ ১৪.৭ শতাংশে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকায় এপ্রিলে বেকারত্বের হার স্পর্শ করল ১৪.৭ শতাংশে। জানা গিয়েছে, যা ত্রিশের দশকে ভয়ঙ্কর মন্দার পর সর্বাধিক। সূত্রের খবর, গত মাসে ২ কোটির বেশি মানুষ কাজ হারিয়েছেন। গত প্রায় এক দশকে তৈরি হওয়া কাজ এক মাসেই উধাও। আবার গত ফেব্রুয়ারিতে ওই হার ছিল ৫ দশকে সর্বনিম্ন, যা ৩.৫ শতাংশ।

