ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে অন্নুর সোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাতিয়ালায় শুরু হল ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স। প্রথম দিনে মহিলাদের জ্যাভলিন থ্রোতে সোনা জয়ী হলেন অন্নু রানি। উল্লেখ করা যায়, অন্নু তাঁরই গড়া রেকর্ড ভাঙলেন ৬৩.২৪ মিটার স্পর্শ করে। এই সাফল্যের পরও তিনি অলিম্পিকের টিকিট পাননি বলে খবর।

