Aparna SenOthers 

অপর্ণার হিন্দি ছবি ‘দ্য রেপিস্ট’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিচালনায় ফিরতে চলেছেন অপর্ণা সেন। সূত্রের খবর, তাঁর আগামী হিন্দি ছবি ‘দ্য রেপিস্ট’। জানা গিয়েছে, ধর্ষিতা নারীর যন্ত্রণা ও বিচার পাওয়ার কাহিনী তুলে ধরবে এই ছবি। এক্ষেত্রে আরও জানা যায়, দীর্ঘদিন পর তিনি কাজ করতে চলেছেন কন্যা কঙ্কণা সেন শর্মার সঙ্গেও। ওই ছবিতে কঙ্কণার বিপরীতে দেখা যাবে অর্জুন রামপালকে। উল্লেখ করা যায়, এর আগে হিন্দিতে অপর্ণা ‘সারি রাত’ ও ‘সোনাটা’ পরিচালনা করেছেন। সূত্রের আরও খবর, অপর্ণার নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী মার্চ মাস থেকে। সমাজে দুঃসহ সময়ের মধ্য দিয়ে যাওয়া বিষয় উঠে আসবে অপর্ণার ছবিতে।

Related posts

Leave a Comment