অরুণা আসফ আলির জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাধীনতা সংগ্রামী অরুণা আসফ আলি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯০৯ সালের ১৬ জুলাই তাঁর জন্ম। তিনি জাতীয় মহিলা ফেডারেশনের সভানেত্রী ছিলেন। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯৭ সালে তিনি “ভারতরত্ন” পেয়েছেন। নেহেরু পুরস্কার ও পদ্মবিভূষণ সম্মানেও তিনি ভূষিত হয়েছিলেন। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

