টি-টোয়েন্টিতে সেঞ্চুরির নজির বাবরের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাবরের সেঞ্চুরি। জাতীয় টি-টোয়েন্টি কাপে ৬ নম্বর সেঞ্চুরি করলেন পাক অধিনায়ক বাবর আজম। এই সাফল্যের পর পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। পাশাপাশি তিনি অতিক্রম করলেন বিরাট কোহলির ৫টি টি-টোয়েন্টি সেঞ্চুরির নজির। সেঞ্চুরি করার পরও তাঁর দল সেন্ট্রাল পাঞ্জাব পরাজিত হল নর্দার্নের কাছে।

