পাক অধিনায়ক বাবর হতাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হতাশ হলেন বাবর। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৯৯ রানে ইনিংস শেষ হয়ে যায় পাক দলের। এই যন্ত্রণায় ব্যথিত তিনি। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম যন্ত্রণা ভুলতে পারছেন না। এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন, ‘এর চেয়ে দুর্ভাগ্যজনক ফল কিছু হতে পারে না। সত্যি বলতে আমরা অত্যন্ত নিম্নমানের ক্রিকেট খেলেছি। বিশেষ করে মাঝের সারির ব্যাটসম্যানরা কিছু করতে পারেনি। এই সঙ্কট কাটিয়ে উঠতেই হবে আমাদের’।

