বদ্রীনাথের মন্দির খুলবে পুণ্যার্থীদের জন্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বদ্রীনাথ মন্দির খুলবে ১৮ মে। পুণ্যার্থীদের জন্য এই সু-খবর। ওইদিন বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। চারধাম দেবস্থানম বোর্ড সূত্রে এই খবর জানানো হয়েছে। উল্লেখ করা যায়, প্রতিবছর তীব্র তুষারপাতের জন্য শীতকালে বন্ধ করে দেওয়া হয়ে থাকে বদ্রীনাথ মন্দিরের দরজা।
গ্রীষ্মকাল শুরু হওয়ার পর আবার মন্দির খুলে দেওয়া হয়। এ বিষয়ে আরও জানা গিয়েছে, বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে নরেন্দ্রনগর প্রাসাদে বৈঠকে বসেছিল দেবস্থানম বোর্ড। সেখানেই মন্দির খোলার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল প্রাসাদ থেকে বদ্রীনাথের উদ্দেশে রওনা হবে ঐতিহ্যবাহী তৈলপাত্র। ১৮ মে ভোর ৪টা ১৫ মিনিটে খুলে দেওয়া হবে বদ্রীনাথের দরজা।

