বলিউডের পারভেজ খান প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বলিউডের অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান (৫৫) প্রয়াত হলেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে “অন্ধাধুন” ও “বদলাপুর”। বাজিগর ও খিলাড়ি-র মতো ছবিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছিলেন তিনি। নেটফ্লিক্সে “ক্লাস অব ৮৩” ছবিতে তিনি অ্যাকশন ডিরেক্টরের কাজ করেন। সূত্রের খবর, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন পারভেজ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর। তাঁর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া। পরিচালক হংসল মেহতা-সহ বলিউডের বিশিষ্টরা সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন।

