দেশের পণ্য পরিবহণ ১৪ শতাংশ কমেছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনাজনিত পরিস্থিতির রেশ এখনও কাটেনি। সংক্রমণের আবহে এপ্রিল-সেপ্টেম্বরে দেশের ১২টি প্রধান বন্দর দিয়ে পণ্য পরিবহণ ১৪ শতাংশ কমেছে বলে জানা যায়। ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এক্ষেত্রে জানানো হয়েছে, তা হয়েছে ২৯.৮৬ কোটি টন। কলকাতার হলদিয়া সমেত ১৮.৭৮ শতাংশ কমে ২.৫৬ কোটি টন হয়েছে।

