Bandhan Bank-1Others 

নতুন ব্যাঙ্কিং পরিষেবা কেন্দ্র চালুর পরিকল্পনা বন্ধন ব্যাঙ্কের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্ব ও উত্তর-পূর্বের পর দেশের অন্যান্য অঞ্চলের রাজ্যগুলিতে ব্যবসা বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে বন্ধন ব্যাঙ্ক। ওই ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের বাকি ৫ মাসের মধ্যেই শাখা-সহ ৫৭৪টি নতুন ব্যাঙ্কিং পরিষেবা কেন্দ্র চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে নিট ৯২০ কোটি টাকা মুনাফা করেছে বন্ধন ব্যাঙ্ক। তবে গত বছরের তুলনায় তা ৫২ কোটি টাকা কম। ওই ব্যাঙ্ক সূত্রের আরও খবর, গত বছর নিট মুনাফা হয়েছিল ৮৬০ কোটি টাকা। আয়কর খাতে ১১২ কোটি টাকা রিফান্ড পাওয়া গিয়েছিল। এটি সরাসরি নিট মুনাফায় যোগ হয়। এবছর করোনা পরিস্থিতিতে ঝুঁকির কারণে অনুৎপাদক সম্পদ খাতে অতিরিক্ত ৩০০ কোটি টাকা আর্থিক সংস্থান করতে হয়েছে। পাশাপাশি একই সময়ে গৃহঋণ সংস্থা এইচডিএফসি-র নিট মুনাফা হয়েছে ৪,৬০০ কোটি টাকা। যা আগের বারের তুলনায় প্রায় অর্ধেক। আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুনাফা ২২ শতাংশ বেড়ে ৬২০.৮১ কোটি টাকা হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment