শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক বান্দুলা প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বান্দুলা বর্ণপুরের (৬৮) জীবনাবসান। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনকী গত মাসে একটি পা-ও বাদ দিতে হয়েছিল তাঁর। ১৯৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের হয়ে ৪টি টেস্ট ও ১২টি একদিনের ম্যাচে খেলেছেন বান্দুলা।

