bank and depositBreaking News Others 

নিরাপদ বিকল্প : ব্যাঙ্কে স্বল্পমেয়াদের ফিক্সড ডিপোজিট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের সুবিধা হল বাড়িতেই অতিরিক্ত রিটার্ন আয় করা। অর্থ ব্যাঙ্কে নিরাপদও থাকে। এক্ষেত্রে বলা হয়েছে,বিনিয়োগে কম ঝুঁকি। দীর্ঘমেয়াদী লগ্নিতে আগ্রহী হলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট হল- লাভজনক বিকল্প। এফডি অ্যাকাউন্টে মোটা অঙ্কের একটি অর্থ জমা রাখলে বা মেয়াদ নির্ধারণ করে লগ্নি করলে ভালো রিটার্ন আয় করা সম্ভব হতে পারে । ফিক্সড ডিপোজিট মেয়াদ অনুযায়ী আকর্ষণীয় সুদের হার প্রদান করে থাকে।

এক্ষেত্রে আরও বলা হয়েছে, লগ্নিকারীর লক্ষ্য ও প্রত্যাশা অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিট প্রকল্প বাছাই করে সম্মানজনক রিটার্ন আয় করা সম্ভব হতে পারে। ফিক্সড ডিপোজিটের সুদের হার অ্যাকাউন্ট খোলার সময়ই নির্ধারণ করা হয়। আবার সুদের হার মেয়াদের উপর নির্ভর করে বাড়তে থাকে। স্বল্পমেয়াদী এফডি প্রকল্পে সুদের হার কম হয়ে থাকে। অন্যদিকে দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বেশি।

এ বিষয়ে উল্লেখ করা হয়েছে,ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের আয় তোলা যেতে পারে মেয়াদ শেষ হওয়ার পর। এমনকী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক হারেও নেওয়া যায় সুদের আয়। মেয়াদ পূর্তির পূর্বে এফডি প্রকল্পে লগ্নি করা অর্থ তোলা যায় না। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার সময় এই বিষয়টি খেয়াল রেখে লগ্নির মেয়াদ নির্ধারণ করা ভালো । অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগকারী টাকা তুলতে আগ্রহী হলে এক্ষেত্রে এফডি তহবিল থেকে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়।

স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা যাঁরা ভেবে থাকেন,তাঁদের জন্য ব্যাঙ্কগুলির সুদের হারের তালিকা একনজর দেওয়া হল। ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট প্রকল্পে সুদের হার: আরবিএল ব্যাঙ্ক – বার্ষিক ৬.২৫ শতাংশ,ইন্ডাসইন্ড ব্যাঙ্ক – বার্ষিক ৬.০০ শতাংশ,আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক – বার্ষিক ৫.৭৫ শতাংশ, ডিসিবি ব্যাঙ্ক – বার্ষিক ৫.৫৫ শতাংশ ও কারুর বৈশ্য ব্যাঙ্ক– বার্ষিক ৫.৪০ শতাংশ।

২ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট প্রকল্পে সুদের হার: ইন্ডাসইন্ড ব্যাঙ্ক – বার্ষিক ৬.৫০ শতাংশ, আরবিএল ব্যাঙ্ক – বার্ষিক ৬.৫০ শতাংশ,বন্ধন ব্যাঙ্ক – বার্ষিক ৬.২৫ শতাংশ,ডিসিবি ব্যাঙ্ক – বার্ষিক ৬.২৫ শতাংশ ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক – বার্ষিক ৫.৭৫ শতাংশ।

Related posts

Leave a Comment