বাসন্তী দুর্গাপুজোর নির্ঘন্টসূচি একনজরে
বাসন্তী মাতার
গজে আগমন। ফল-শস্যপূর্ণা বসুন্ধরা
দোলায় গমন। ফল-মড়ক
বাংলা ১লা বৈশাখ ১৪৩১ ইংরেজি ১৪ এপ্রিল ২০২৪ রবিবার ৯-৩২ মধ্যে বাসন্তী দুর্গাদেবীর ষষ্ঠীর কল্পারম্ভ ও পুজো প্রশস্তা। অশোকষষ্ঠী।
বাসন্তী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।
বাংলা ২ রা বৈশাখ ১৪৩১ ইংরেজি ১৫এপ্রিল ২০২৪ সোমবার দিবা ৮-২৯ মিনিট গতে ৯-৩২ মধ্যে বাসন্তী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন। সপ্তম্যাদি কল্পরম্ভ ও সপ্তমীবিহিত পুজো প্রশস্তা। সন্ধ্যা আরতির সময় -সন্ধ্যা ৭টা থেকে।
বাংলা ৩ রা বৈশাখ ১৪৩১ ইংরেজি ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার দিবা ঘ ৮-২৯ মিনিট গতে পূর্বাহ্ন মধ্যে বাসন্তী দুর্গাদেবীর অষ্টমীবিহিত পুজো প্রশস্তা।
সন্ধিপুজো-অপরাহ্ন ৪-৪ গতে সন্ধিপুজোরম্ভ। অপরাহ্ন ৪-৫২ মধ্যে সন্ধিপুজো সমাপন।
বাংলা ৪ বৈশাখ ১৪৩১ ইংরেজি ১৭এপ্রিল ২০২৪ বুধবার দিবা ৮-২৮ মিনিট গতে ৯-২৩ মধ্যে বাসন্তী দুর্গাদেবীর নবমী বিহিত পুজো প্রশস্তা।
বাংলা ৫ বৈশাখ ১৪৩১ ইংরেজি ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার পূর্বাহ্ন দিবা
ঘ ৯ -৩১ মিনিট মধ্যে বাসন্তী দুর্গাদেবীর দশমীবিহিত পুজো সমাপনে বিসর্জন প্রশস্তা।

