BASANTI PUJOEntertainment Others 

বসন্তকালে শরতের আমেজ-বাসন্তী পুজো

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : বসন্তকালে শরতের আমেজ। আদি দুর্গা পুজো হিসাবে পরিচিত এটি। বাসন্তী পুজো বা বাসন্তী দুর্গাপুজো হিসাবে চিহ্নিত। এই পুজো কম সংখ্যায় হলেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে পালিত হয়। বেশ কিছু বনেদি বাড়িতে এই পুজো হয়ে থাকে। রাজ্যের বিভিন্ন জেলায় সংখ্যা কম হলেও বাসন্তী পুজো ঘটা করে হয়ে থাকে। স্থানীয় সূত্রের খবর, শিলিগুড়ি শহরে দেবী আরাধনা হয় বাসন্তী ভিলাতে। এই বাসন্তীপুজো হয়ে আসছে দীর্ঘকাল ধরে। এ যেন অন্যরকম পুজো ও অনুভূতি।

দক্ষিণবঙ্গে এই পুজো বারোয়ারি বা অনেক বনেদি বাড়িতে হয়ে থাকে। রীতি মেনে পুজো হয়ে আসছে অনেক স্থানে। পুরনো আচার-আচরণ ও পদ্ধতি মেনে দেবী আরাধনা করা হয়। মায়ের ১০৮ রূপের মধ্যে রয়েছে ভিন্ন রূপও। শাস্ত্রীয় ও পণ্ডিত মতে বলা হয়েছে, চৈত্রমাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গাপুজো। আশ্বিন শুক্লপক্ষের দুর্গাপুজোই অন্যতম প্রধান পুজো হলেও অশুভ শক্তির বিনাশের জন্য সবকালেই আদ্যাশক্তির আরাধনা করা হয়ে থাকে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment