পরিচালক রানা সেন প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিচালক রানা সেন (৫০) প্রয়াত হলেন। সূত্রের খবর, হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। মেগা সিরিয়াল, টেলিফিল্ম ও ফিচারফিল্ম পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন তিনি। অন্যদিকে “প্রভু আমার”, “শ্রীচরণেষু বড় মা”, “পুরনো রাজবাড়ি”-র মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক ছিলেন রানা সেন। “চুপ” নামক একটি টেলিফিল্ম পরিচালনাও করেছিলেন তিনি। তাঁর হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ টালিগঞ্জ। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ-সহ একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে শেষ শ্রদ্ধা জানিয়েছেন এই পরিচালককে।

