purulia durgaOthers 

পুরুলিয়ার ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপুজো ঘিরে ভিন্ন ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার দুর্গা পুজোয় থাকবে অভিনব ভাবনা পুরুলিয়ায়।স্থানীয় সূত্রের খবর, মণ্ডপে রাখা হবে ৬ লক্ষ শিউলি ফুল। আবার কয়েক হাজার দর্পণে দেখা যাবে দেবী প্রতিমাকে। স্থানীয় সূত্রের আরও খবর, পুজোর বাজেটের একটি বড় অংশ থেকে এলাকার দুঃস্থ পরিবারদের নতুন বস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল পুরুলিয়ার ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপুজো l করোনা পরিস্থিতির মধ্যে এবারও পুজোয় পিছিয়ে নেই এই পুজো l প্রতিবার অভিনব থিম ভাবনা থাকে এই পুজো কমিটির l এই পুজোর এবারের থিম- “ঝরা ফুল রাসে রাসে, মা দুর্গা আশেপাশে” l

জানা গিয়েছে মণ্ডপ জুড়ে থাকবে প্রায় ৬ লক্ষ শিউলি ফুল l একটি বট গাছকে ফুলে ভরা শিউলি গাছ হিসাবে গড়ে তোলার চেষ্টা চলেছে। মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে বড় শিউলি ফুলের গাছ l গোটা মণ্ডপ জুড়েই থাকছে শিউলি ফুল l বড় মন্ডপের চারিদিকে লাগিয়ে রাখা দর্পণে দেবী দুর্গার প্রতিবিম্ব দেখা যাবে l বিশ্বব্যাপী করোনা সংক্রমণ কালে তার প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে কামনা করছে গণেশ, লক্ষী, কার্তিক, সরস্বতী l এক নতুন ভাবনা ফুটিয়ে তুলতে প্রত্যয়ী শিল্পী । আলোকসজ্জা থেকে প্যান্ডেল সবই ভিন্ন ভাবনায় l তবে এবারে পুজোর বাজেটের একটি অংশ থেকে এলাকার দুঃস্থ পরিবারদের নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment