Bharat Electronics LimitedOthers 

২১ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গাজিয়াবাদের স্যাটকম অ্যান্ড সেলুলার কিমউনিকেশন, এসবিইউ -এর প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ২১ ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: শূন্যপদ ২১টি (ইলেক্ট্রনিক্স ডিসিপ্লিনে ৮টি এবং কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনে ১৩টি) (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ২)।

প্রার্থীদের এআইসিটিই অনুমোদিত কলেজ/ ইনস্টিটিউট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে (ইনিসিয়াল পরিয়ড-সহ) ৪ বছরের, ফার্স্ট ক্লাস (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক অভিজ্ঞতা থাকা চাই। ৩১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। থোক মাইনে ৩৫,০০০ টাকা। সঙ্গে অন্যান্য খরচ বাবদ বছরে থোক ১০,০০০ টাকা।

ইলেক্ট্রনিক্স ডিসিপ্লিনের ক্ষেত্রে – ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন -এর কোনও একটির এবং কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনের ক্ষেত্রে – কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং -এর কোনও একটির বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।

প্রার্থিবাছাই হবে বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিংয়ের নম্বর (শতকরা হারে), কাজের অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে।

দরখাস্তের ফি বাবদ সাধারণ এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন এসবিআই কালেক্টের মাধ্যমে (www.onlinesbi.com)। পদ্ধতি পাবেন বিজ্ঞপ্তির মধ্যে।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান ডাউনলোড করে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন এসবের কপি – বয়সের প্রমাণপত্র, গ্র্যাজুয়েশনের মার্কশিট ও সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট/ ক্যাটেগরি সার্টিফিকেট এবং দরখাস্তের ফি পেমেন্ট রসিদ। এসব-সহ দরখাস্ত খামে ভরে খামের ওপর লিখবেন “Application for the post of Project Engineer- ……..”। পাঠাবেন এই ঠিকানায়: Dy. General Manager (HR), Bharat Electronics Limited, Sahibabad Industrial Area, Ghaziabad- 201010. পৌঁছনো চাই ১৭ অগস্টের মধ্যে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এবং দরখাস্তের ফর্ম পেতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment