Bharat Sevashram SanghaOthers 

ভারত সেবাশ্রম সঙ্ঘের পাশে ইউবিআই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতার ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অসহায় মানুষদের পাশে। সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী-সহ ১৩ লক্ষ টাকার চেক তারা তুলে দিয়েছে বালিগঞ্জ শাখার ভারত সেবাশ্রম সঙ্ঘে। উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ইউনিয়নের সচিব কৌশিক ঘোষ। এ বিষয়ে কৌশিকবাবু জানিয়েছেন, এই কঠিন সময়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ যেভাবে লড়াই চালাচ্ছে, তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল তারকা এবং ওই ব্যাঙ্কের কর্মী শিশির ঘোষও।

Related posts

Leave a Comment