আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার ভুবনেশ্বর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা ভুবনেশ্বর। সূত্রের খবর, আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভুবনেশ্বর কুমার। উল্লেখ করা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে তাঁর অসাধারণ পারফরম্যান্স এনে দিয়েছে এই সাফল্য। এক্ষেত্রে আরও জানা যায়, ভারতীয় পেসারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আফগানিস্তানের রশিদ খান ও জিম্বাবোয়ের শন উইলিয়ামস। অন্যদিকে মাসের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড়।

